শিক্ষার্থীরা সুপার হিরো, তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৮, ১৩:৪৪আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৩:৪৪

শিক্ষার্থীরা সুপার হিরো, তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়: তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নিরাপদ সড়কের দাবিতে যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা সুপার হিরো, তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়। শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার।’ শুক্রবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এবার থামতে হবে, ক্লাসে ফিরতে হবে। কারণ বাকি কাজটুকু এখন সরকার করবে। তোমরা যে পথ দেখিয়েছ, সেই পথ ধরে সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করবে।’

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারের পদত্যাগ দাবি জানিয়েছে বিএনপি। তবে তাদের দাবির কোনও বাস্তবতা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দুর্ঘটনা চালক ঘটিয়েছে। এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। এই ব্যাপারে ঘটনার প্রথম দিনই চালকের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে। এখানে সরকারের পদত্যাগ করার প্রশ্নই ওঠে না।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের অভ্যন্তরে নানা ধরনের ঘটনা বা দুঘর্টনা ঘটে। সেই ঘটনা বা দুর্ঘটনা ঘটলে সরকারের ব্যর্থতা বলা হয় না। কোনও দুর্ঘটনা ঘটলে সরকার এটা আমলে নিয়ে প্রতিকার করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। সুতরাং বিএনপি নেতাদের দাবির কোনও বাস্তবতা নেই।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি বলেন, ‘ছোটমনিদের নিরাপদ সড়ক আন্দোলনকে যারা সরকারবিরোধী আন্দোলনে রূপান্তারিত করার চেষ্টা করে তারা দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়। তারা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা জলে মাছ শিকার করতে চায়। সুতরাং বিএনপিসহ যারা এ ব্যাপারে নাক গলানোর চেষ্টা করছেন তাদের বলবো সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়ে নিয়েছেন। তাই নাক গলিয়ে লাভ নেই।’
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে