মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে টাকা দিয়ে রাখা হবে: মোজাম্মেল হক

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৮:৫৩আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৯:০২

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বড় বড় হাসপাতালে ১৫ লাখ টাকা এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১ লাখ টাকা করে অগ্রিম দেওয়ার কথা ভাবছে সরকার। মুক্তিযোদ্ধাদের শতভাগ চিকিৎসার খরচ বহন করতে সরকার টাকাগুলো হাসপাতালে অগ্রিম দিয়ে রাখবেন। আগামী ১৫ আগস্ট এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।’

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলে সেই জামায়াত-শিবিরের নিবন্ধন বাতিল করা হবে। জামায়াত-শিবিরের সন্তানরা যাতে কোনও ধরণের সরকারি চাকরি না পায় সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।  বঙ্গবন্ধুর খুনিদের বিচার হলেও যারা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিল তাদের বিচার এখনও করা হয়নি। খুনি মোস্তাক ও জিয়ার মতো বড় খুনিদের বিচার করা হয়নি। তাদের বিচার না করা হলে বঙ্গবন্ধুর আত্মা অনেক কষ্ট পাবে।’ টাঙ্গাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

তিনি আরও বলেন, ‘দেশে কয়েকদিন আগে কোমলমতি শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে তা যুক্তিসঙ্গত। তবে আন্দোলনের সময় যে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মইনুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, ফজলুল হক বীরপ্রতিক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিছুর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী