চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় সড়কের পাশে ঝোপ থেকে মো. আলতাফ (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। সোমবার (১৩ আগস্ট) দুপুরে লাশ উদ্ধার করা হয়। নিহত আলতাফের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে আলতাফের লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। লাশের গায়ে তিনটি গুলির চিহ্ন ছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
ইমতিয়াজ ভূঁইয়া আরও বলেন, ‘আলতাফ স্থানীয়ভাবে ‘কানা আলতাফ’ নামে পরিচিত। সে জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় মাদক, অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।’








