বনপাড়া হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

নাটোর প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৮, ১৬:৪৭আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৬:৪৮

নাটোর নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে ওসি সামসুন নূর প্রত্যাহারের আদেশ পান।

হাইওয়ে পুলিশের বগুড়া জোন অফিসের এএসপি মোজাম্মেল হোসেন এবং জিএম সামসুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি মোজাম্মেল হোসেন জানান, নাটোরের কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং ঘটনার তদন্তের স্বার্থে বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নূরকে প্রত্যাহার করে বগুড়া অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে জিএম সামসুন নূর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি নাটোর থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এক প্রশ্নের জবাবে সামসুন নূর জানান, কর্তৃপক্ষ যা ভালো মনে করেছে, তাই হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি