গফরগাঁওয়ে চোর অপবাদ দিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ১৪:১০আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৪:৫০

গফরগাঁওয়ে চোর অপবাদ দিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ময়মনসিংহের গফরগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে রিয়াজ (১৪) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার উথুরী ঘাগড়া টাওয়ার মোড় বাজার এলাকায় আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে এই হত্যাকাণ্ড ঘটে। রিয়াজ স্থানীয় উথুরী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান। গফরগাঁওয়ে চোর অপবাদ দিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ওসি জানান, বৃহস্পতিবার সকালে উথুরা ঘাগড়া টাওয়ার মোড় বাজারের আশরাফুলের মনোহারি দোকানের তালা ভেঙে চুরির চেষ্টার অভিযোগ তোলা হয় উথুরী গ্রামের সাইদুর রহমানের ছেলে রিয়াজের বিরুদ্ধে। পরে তাকে আটক করে বাজারের ব্যবসায়ী আশরাফুল, কামরুল ও রশিদ। আশরাফুল ও তার সহযোগীরা রিয়াজকে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করে। গুরুতর আহত রিয়াজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আশরাফুল ও সহযোগীদের এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ওসি আহাদ আরও জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গফরগাঁও থানা
প্রত্যক্ষদর্শী মোতালেব বলেন, ‘দিনে দুপুরে চুরির অপবাদ দিয়ে আশরাফুল ও তার সহযোগীরা রিয়াজকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’

স্কুলছাত্র রিয়াজ হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও পবিরারের সদস্যরা রিয়াজ হত্যার বিচার দাবি করেছেন।

আরও পড়ুন- গৃহকর্তার দায়ের কোপে ‘ডাকাত’ নিহত

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে