শিবরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরুর রাখাল গুরুতর আহত হয়েছেন। রবিবার দিনগত রাতে গোমস্তাপুর উপজেলার শিবরামপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই রাখাল জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের জালাল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম।  

১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাসার জানান, ‘গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর সীমান্ত দিয়ে শহিদুলসহ ৫/৬ জনের একটি দল রবিবার রাতে ভারতে গরু আনতে যাওয়ার সময় মালদা জেলার পেট্রোলগড় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শহিদুল গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসেন। পরে স্থানীয়রা শিবরামপুর সীমান্ত থেকে অচেতন অবস্থায় শহিদুলকে উদ্ধার করে আজ সোমবার সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

বিজিবি’র অধিনায়ক আরও জানান, গুরুতর আহত শহিদুলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে প্রতিবাদপত্র দিয়েছে ১৬ বিজিবি।

আরও পড়ুন- শাজাহানপুরে বিএনপির কার্যালয় থেকে ককটেল ও অস্ত্র উদ্ধার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী