ঢাকায় রাসিক মেয়র ও কাউন্সিলরদের শপথ আগামীকাল

রাজশাহী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৮

শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার পথে রাসিক কাউন্সিলররা রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। শপথ নেওয়ার জন্য কয়েকদিন আগেই ঢাকায় গিয়ে অবস্থান করছেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনটি বাসে করে নবনির্বাচিত ৪০ জন কাউন্সিলর রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করে রাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মমিন জানান, ‘বুধবার ঢাকায় রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য ৪০ জন কাউন্সিলর এক সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন। নগর ভবনের সামনে থেকে নবনির্বাচিত সব কাউন্সিলর তিনটি বাস ভাড়া করে ঢাকায় যাচ্ছেন। প্রতিজন কাউন্সিলরের সঙ্গে একজন করে অতিথি নেওয়া হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছান রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।’ শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার পথে রাসিক কাউন্সিলররা

উল্লেখ, গত ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন (১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে)- রজব আলী, নজরুল ইসলাম, কামাল হোসেন, রুহুল আমিন টুনু, কামরুজ্জামান কামরু, নুরুজ্জামান টুকু, মতিউর রহমান মতি, এসএম মাহাবুবুল হক পাভেল, রেজাউন নবী দুদু, আব্বাস আলী সরদার, রবিউল ইসলাম তজু, সরিফুল ইসলাম বাবু, আব্দুল মোমিন, আনোয়ার হোসেন আনার, আব্দুস সোবহান লিটন, বেলাল আহম্মেদ, শাহাদৎ আলী শাহু, শহিদুল ইসলাম পচা, তৌহিদুল ইসলাম সুমন, রবিউল ইসলাম সরকার, নিযামুল আজীম নিযাম, আব্দুল হামিদ সরকার টেকন, মাহাতাব হোসেন চৌধুরী, আরমান আলী, তরিকুল আলম পল্টু, আক্তারুজ্জামান কোয়েল, আনোয়ারুল আমিন আজব, আশরাফুল হাসান বাচ্চু, মাসুদ রানা শাহিন ও শহিদুল ইসলাম পিন্টু।

এছাড়াও ১ থেকে ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা হলেন- তাহেরা খাতুন, আয়েশা খাতুন, মুসলিমা বেগম বেলী, শিরিন আরা খাতুন, সামসুন নাহার, আজেদা বেগম, উম্মে সালমা, নাদিরা বেগম, লাইলী বেগম ও সুলতানা রাজিয়া।

আরও পড়ুন- রাজশাহীর ৬টি আসনে আ.লীগ নেতাদের যেসব কারণে অন্তর্দ্বন্দ্ব

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের