স্টেশন ধুয়েমুছে রেখেছিলেন রেলকর্মীরা, তবে হলো না সেতুমন্ত্রীর পথসভা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৯

এম মনসুর আলী স্টেশনে থামেনি `নীলসাগর` এক্সপ্রেস রেলপথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফরকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে শহীদ এম মনসুর আলী স্টেশনে শনিবার দুপুরে পথসভা করার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তবে ‘নীলসাগর’  আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় সিরাজগঞ্জে পথসভা করতে পারেননি তিনি।  

শুক্রবার আওয়ামী লীগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সিরাজগঞ্জে পথসভা করবেন ওবায়দুল কাদের। কিন্তু ‘নীলসাগর’ ট্রেনের স্টপেজ না থাকায় শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। সেতুমন্ত্রীকে বহনকারী ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে পশ্চিম পাড়ে দুপুর ১২টা ১০ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশন অতিক্রম করে। স্টেশনে ট্রেন না থামলেও স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ, উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার পারভেজ, উপ-সহকারী প্রকৌশলী সরওয়ার হোসেন, সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানসহ অর্ধশত গণমাধ্যমকর্মী স্টেশনে উপস্থিত ছিলেন। তবে সেখানে আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেখা যায়নি।

সেতুমন্ত্রীর পথসভা হতে পারে এমন খবরে স্টেশনটি আগে থেকেই ঝকঝকে করা হয়। নিরাপত্তা প্রহরীসহ রেলবিভাগের অন্যদের পরিপাটি কেতাদুরস্ত হয়ে আগে থেকেই স্টেশনে অবস্থান করছিলেন।

সেতুমন্ত্রীর পাবলিক রিলেশন অফিসার (পিআরও) আবু নাসের মোবাইলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নীলসাগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রাপথে সিরাজগঞ্জে সেতুমন্ত্রীর পথসভা শেষ পর্যন্ত হয়নি।’

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না জানান, ‘আমরা আগেই খবর পেয়েছিলাম নীলসাগর আন্তঃনগর ট্রেনটি এম মনসুর আলী স্টেশনে থামবে না। পথসভা না হওয়ার খবর জানতে পেরে নেতাকর্মীরা সেখানে যাননি।’

স্টেশনের ইনচার্জ বুকিং ক্লার্ক কাম স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, ‘এ স্টেশন শুধু নয়, সিরাজগঞ্জের কোনও স্টেশনেই নীলসাগর ট্রেনের স্টপেজ নেই। কিন্তু গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে আমরাও সতর্ক অবস্থায় ছিলাম। আর মন্ত্রী সাহেব কখন কোথায় নেমে যান কি-না  সেটি নিয়েও আমরা বেশ সংশয়ে ছিলাম।’

আরও পড়ুন- আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর জায়গা নেই: ওবায়দুল কাদের

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে