চকোরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৭

কক্সবাজার প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৬

দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা কক্সবাজারের চকোরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আনুমানিক ১০-১২ জন। মঙ্গলবার (১১ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকোরিয়ার হারবাং ইউনিয়নের বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে। চকোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী।  

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, লেগুনার চালক চট্টগ্রামের আদুনগর এলাকার খাইর আহমদ (৩২) ও হারবাং এলাকার জহির আহমদ (৩০)।

ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশের সদস্য নুর উদ্দিন জানান, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনা পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০-১২ জন। আহতদের চকোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আরও পাঁচ জন ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আরও তিন জন নিহত হয়েছেন।  

/এসএসএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ