তালা ভেঙে অনশন, যাওয়ার সময় ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৮

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অফিসে ভাঙচুর ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি অফিসে ভাঙচুর চালিয়েছে পদবঞ্চিত ছাত্রদল নেতারা। নগরীর নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী জানিয়েছেন, নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইকবাল হায়দার চৌধুরী, পটিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি জমির উদ্দীন মানিক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দীনের নেতৃত্বে ‍‍‌‌‌কিছু নেতাকর্মী দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা বিএনপি অফিসের তালা ভেঙে সেখানে অনশন কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষ করে ফিরে যাওয়ার সময় পদবঞ্চিত ছাত্রদল নেতারা অফিসের চেয়ার ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে অফিসের গেটে নতুন দুটি তালা লাগিয়ে চলে যান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় যারা ভাঙচুর করেছে তাদের আওয়ামী লীগের দালাল বলেছেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি নামধারী আওয়ামী লীগের দালালরা দলীয় কার্যলয়ে ভাঙচুর করেছে। হঠাৎ করে কাউকে কিছু না বলে অফিসের তালা ভেঙে চেয়ার ভাঙচুর করে তারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তবে বিষয়টি অস্বীকার করেছেন দক্ষিণ জেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইকবাল হায়দার চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করে চলে আসি। ভাঙচুরের বিষয়ে আমি কোনও খোঁজ-খবর পাইনি। তালা ভেঙে ভাঙচুর করার বিষয়টি সত্য নয়।’

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে জানান, ‘ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। কিন্তু তারা গিয়ে সেখানে কাউকে পায়নি। বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে কোনও অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’

আরও পড়ুন- খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ রাজপথ: বিএনপি

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস