পূর্বাচলে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩২

পূর্বাচলে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা খবর দিলে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পুলিশ পূর্বাচল উপশহরের তিনশ' ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের কাছ থেকে লাশগুলো উদ্ধার করে। তবে নিহতদের পরিচয় বা তাদের হত্যার কারণ জানে না পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও রূপগঞ্জ থানার ওসি মুনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলেও পুলিশ জানিয়েছে। তাদের একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, একজনের গায়ে ধূসর রঙের শার্ট এবং অপরজনের গায়ে নীল রঙের শার্ট রয়েছে। তবে স্থানীয় কেউ বা পুলিশ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারা, কীভাবে এবং কী কারণে তাদের হত্যা করেছে সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম জানিয়েছেন, 'নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে এবং অন্যান্য তথ্য হাতে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্ত শুরু হয়েছে।'

এদিকে ওসি মনিরুজ্জামান জানান, 'সাদা-লাল টিশার্ট পরা ব্যক্তির পকেটে ৬০ পিস ইয়াবা পাওয়া গেছে। আরেকজনের পকেটে থাকা মানিব্যাগে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের একটি কার্ড পাওয়া গেছে। মূলত এখন কার্ডের সূত্র ধরেই নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'

আরও পড়ুন- রংপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে