রংপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

রংপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১

বন্দুকযুদ্ধ রংপুর নগরীর রাধাকৃষ্ণপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শওকত আলী ঘুঘু নামে একাধিক মামলার আসামি নিহত হয়েছে। নিহত শওকত মাদক ব্যবসায়ী ও জেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র‌্যাব। রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা এসব তথ্য জানান।

নিহত ঘুঘুর বাড়ি নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকায়।

এএসপি গোলাম মর্তুজা জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে রাধাকৃষ্ণপুর রহমতপাড়া এলাকায় গোপনে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে ঘুঘু নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, ঘুঘুর লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক সংক্রান্ত ১৩টি মামলা রয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান