বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনও ৩২ জেলে নিখোঁজ

মোংলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০০

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনও ৩২ জেলে নিখোঁজ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের মধ্যে আরও ৩৯ জনের খোঁজ পাওয়া গেছে। তারা ভারতের জলসীমা ঝাউতলা থেকে রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রওনা হয়েছেন বলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানিয়েছেন। এদিকে গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন জেলে নিখোঁজ রয়েছেন। ঝড়ের কবলে পড়ে তারা দিক হারিয়ে ফেলেন।

এদিকে এ ঘটনায় নিখোঁজ হওয়া আরও ১৫ জেলে ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনার কাকদ্বীপের পার্থপতিম থানায় আটক আছেন। তাদের জলসীমা লঙ্ঘন করে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে সেখানকার কেন্দ্রীয় কারাগার আলীপুরে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন এসআই মিলন দাস।

ভারতীয় এই পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতীয় জেলেদের মাধ্যমে এই ১৫ বাংলাদেশি জেলেদের শনিবার (২২ সেপ্টেম্বর) আটক করা হয়েছে।’ এদের মধ্যে পটুয়াখালী জেলার মহিপুরের সুলতান, ছগির, শাজাহান, আবু সুফিয়ান ও আনছারের পরিচয় জানাতে পেরেছেন ভারতীয় ওই পুলিশ কর্মকর্তা।

তবে ভারতের জেলেদের কাছে আরও ৯ জেলে আছেন বলে দাবি করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া আরও জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী।’

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লা আল মাহমুদ ও নৌবাহিনীর দিগরাজ ঘাঁটির মিডিয়া উইং ফরিদ আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, কোস্টগার্ডের সুপতি, কচিখালী, কটকা, দুবলা ও শরণখোলার পাঁচটি স্টেশন এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ “বিএনএস কপোতক্ষ” সাগরে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ১৫টি ট্রলারসহ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ে শতাধিক জেলে নিখোঁজ হন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি