শাহ আমানতে বিমান ওঠানামা ফের শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৭

শাহ আমানতে অবতরণ করা ইউএস বাংলার বিমান প্রায় ৪ ঘণ্টার অচলাবস্থার পর চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকার পর ফের ফ্লাইট চালু হয়েছে। ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে বুধবার দুপুর সোয়া ১টা থেকে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। বিকাল ৫টা ৪০ মিনিটে আবার বিমান উঠানামা শুরু হয় বলে জানান বিমান বন্দরের সিনিয়র স্টেশন ট্রাফিক ম্যানেজার হাসান জহির।

এর আগে ইউএস বাংলার বোয়িং ৭৩১এইচ কিউএইট ফ্লাইটে নোজ হুইল সমস্যা দেখা দেয়। এ কারণে দুপুর ১টা ১৮ মিনিটে বিমানটি দ্রুত অবতরণ করে। দ্রুত অবতরণ পর বিমানটি রানওয়ে থেকে অপসারণ করতে না পারায় এসময় বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়।

হাসান জহির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউএস বাংলা বোয়িং ৭৩১ ফ্লাইটটির দ্রুত অবতরণ নিয়ে জটিলতার কারণে দুপুর ১টা ১৮ মিনিট থেকে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়ার পর বিকাল ৫টা ৪০ মিনিটে বিমান চলাচল আবার চালু হয়েছে।’

বিমান চলাচল ৪ ঘণ্টা বন্ধ থাকায় কয়টি ফ্লাইট বাতিল হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা অফ পিক আওয়ার। তাই বিমান ওঠানামা বন্ধ থাকায় তেমন কোনও জটিলতার সৃষ্টি হয়নি। এই সমস্যার কারণে কলকাতা থেকে আসা দুটি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। অন্যদিকে ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইট চট্টগ্রাম আসার কথা থাকলেও আমরা নিষেধ করে দেওয়ায় সেটি আর আসেনি।’

ইউএস-বাংলার এই বিমানটি কক্সবাজারে অবতরণ করার কথা ছিল ১২টা ৩০ মিনিটে। সেখানে নামতে না পেরে চট্টগ্রামে এসে ১টা ১৮ মিনিট শাহ আমানতে অবতরণ করে। এর পাইলট হিসেবে ছিলেন মোহাম্মদ জাকারিয়া। নোজ হুইল সমস্যার কারণে বিমানটি জরুরি অবতরণ করে। বিমানে ১৫৩ জন যাত্রী, ১১টি শিশু ও ৭ জন ক্রুসহ মোট ১৭১ জন আরোহী ছিলেন। 

আরও পড়ুন-

শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ

চট্টগ্রামে ইউএস বাংলা বিমানের ক্র্যাশ ল্যান্ডিং (ভিডিও)

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের