ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে পাবনায় কারেন্ট জাল জব্দ

পাবনা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৮, ১৭:১৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৭:২৯

পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ও নাজিরগঞ্জ এলাকায় অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ও নাজিরগঞ্জ এলাকায় মা ইলিশ মাছ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তারা।

সুজানগর উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, প্রতি বছরের মতো এ বছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৮’-এর আওতায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন উপকূলীয় অঞ্চলের চিহ্নিত ৭ হাজার বর্গ কিলোমিটার ‘ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র’সহ দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী এক থেকে দুই বছর মেয়াদে জেল অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে। একই অপরাধ দুবার করলে শাস্তি দ্বিগুণ হবে।

এই অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুজানগর উপজেলার সাতবাড়িয়া ও নাজিরগঞ্জ এলাকায় পদ্মা নদী ও একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ মাছ রক্ষায় সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা চলাকালে প্রতিদিনই অভিযান চলবে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনের আওতায় আনা হবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন– সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী