ভাণ্ডারিয়ায় ৪ জেলের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৮, ২০:৩০আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২১:৩৯

কারাদণ্ড ইলিশ ধরা নিষিদ্ধের প্রথম দিন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় চার জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিন যৌথভাবে অভিযান চালায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর।

রবিবার (৭ অক্টোবর) ভোর রাতে কঁচা ও পোনা নদীর মোহনায় এ অভিযানে চারটি ট্রলারসহ আট জেলেকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমী চারজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তারা হলেন– মো. সেলিম আকন (৫৫), সিদ্দিক বেপারি (৪৫), রুহুল আমিন (৫৫) ও নাসির উদ্দিন (৪৫)। এছাড়া রাজীব বেপারি, হালিম গাজী, আরিফ আকন ও সোহানুর চার জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

উপজেলা ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জব্দ করা জাল নদীর কিনারে নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে