বাগেরহাটে ১১ হাজার মিটার জাল জব্দ, দুই জনকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৮, ০০:৩৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ০০:৫২

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

মা ইলিশ রক্ষায় ২২ দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রথম দিনে বাগেরহাটে সাড়ে ১১ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার নদী থেকে এই জাল জব্দ করা হয়। জব্দকৃত এই জালের আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। এ ছাড়া, অবৈধভাবে ইলিশ বিক্রির দায়ে দুই জনকে জরিমানা করা হয়েছে। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

জিয়া হায়দার চৌধুরী বলেন, ‘শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত মোরেলগঞ্জ ও শরণখোলায় মৎস্য অধিদফতর, নৌ-পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের সাড়ে ১১ হাজার মিটার জাল জব্দ করে। এ ছাড়া মোল্লাহাটে অবৈধভাবে মাছ বিক্রির সময় দুই জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের একহাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে মাছ পাঁচটি স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আল ফারক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।’

৬ অক্টোবর দিনগত ১২টা থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। এসময়ের মধ্যে দেশে ইলিশ আহরণ বন্ধসহ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। সরকার উপকূলের ১১ হাজার বর্গকিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ আদেশ অমান্য করলে কমপক্ষে একবছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড হতে পারে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে