নরসিংদীতে জঙ্গি আস্তানায় অভিযান চলছে

নরসিংদী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১১:৪২আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৫:১০

মাধবদীতে ঘেরাও করে রাখা বাড়ি নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর দুটি জঙ্গি আস্তানার মধ্যে শেখেরচরে একটি বাড়িতে অভিযান চলছে। পুলিশের সোয়াট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) এই অভিযান পরিচালনা করছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে তারা এই অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে ১৪ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। ইতোমধ্যে জঙ্গি আস্তানায় চিকিৎসকসহ অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে বলে জানা গেছে।

এর আগে আজ সকালে নরসিংদীর দুটি আস্তানা পরিদর্শন করেন সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘আমরা অভিযানের প্রস্তুতি নিয়েছি। প্রাথমিকভাবে জঙ্গিদের আত্মসমপর্ণের আহ্বান জানানো হবে। যদি তারা আত্মসমর্পণ না করে তখন আমরা অ্যাকশনে যাবো। ধারণা করা হচ্ছে দুটি আস্তানায় একাধিক জঙ্গি থাকতে পারে।’

এর আগে সোমবার (১৫ অক্টোবর) নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও পুলিশ সদর দফতর এই যৌথ অভিযান পরিচালনা করছে।

সিটিটিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অভিযানের জন্য সিটিটিসির সোয়াট টিমকে ডাকা হয়েছে। আস্তানা দুটির মধ্যে একটি হলো   আস্তানা দুটির মধ্যে একটি হলো মাধবদীর গাঙপাড় এলাকার সাততলা একটি ভবন। এই ভবনের সপ্তম তলায় অন্তত দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে বলে কাউন্টার টেরোরেজিমের কর্মকর্তারা জানতে পেরেছেন। অন্যটি শেখেরচরের ভগিরথপুর এলাকায় পাঁচতলার একটি ভবনে। এই ভবনের পঞ্চম তলায় অন্তত দুইজন নারী রয়েছেন বলে সিটিটিসি কর্মকর্তারা ধারণা করছেন।

আরও পড়ুন: 

আত্মসমর্পণ না করলে অ্যাকশন: মনিরুল ইসলাম

নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীতে দুইটি বাড়ি ঘেরাও

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী