নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীতে দুইটি বাড়ি ঘেরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ০১:৩২আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০১:৫৮

মাধবদীতে ঘেরাও করে রাখা বাড়ি (ছবি: নরসিংদী প্রতিনিধি) নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুইটি বাড়ি ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। সোমবার রাত ৮টার পর থেকে বাড়ি দুইটি ঘেরাও করে রাখা হয়। সিটিটিসির দায়িত্বশীল কর্মকর্তারা এসব তথ্য জানান।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও পুলিশ সদর দফতর এই যৌথ অভিযান পরিচালনা করছে।

সিটিটিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অভিযানের জন্য সিটিটিসির সোয়াট টিমকে ডাকা হয়েছে। সোয়াট সদস্যরা গিয়ে পৌঁছালে ভোরের দিকে অভিযান চালানো হতে পারে। আস্তানা দুইটির মধ্যে একটি হলো মাধবদীর গাঙপাড় এলাকার পাঁচ তলা একটি ভবন। এই ভবনের ৫ম তলায় অন্তত দুই জন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে কাউন্টার টেরোরেজিমের কর্মকর্তারা জানতে পেরেছেন। অন্যটি শেখেরচরের ভগিরথপুর এলাকায় সাত তলা একটি ভবনে। এই ভবনের ৭ম তলায় অন্তত দুই জন নারী রয়েছেন বলে সিটিটিসি কর্মকর্তারা ধারণা করছেন।

সিটিটিসির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবদুল মান্নান বলেন, ‘আমরা  জেএমবির আস্তানা দুইটি ঘেরাও করে রেখেছি। অপারেশনের প্রস্তুতি চলছে। রাত পোহালে অপারেশন পরিচালনা করা হবে।’

/এনএল/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি