সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আটক

সিলেট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৯:৪৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২০:১২

খন্দকার আবদুল মুক্তাদির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে পুলিশ আটক করেছে বলে দলীয় নেতকর্মীরা দাবি করেছেন। বুধবার (২৪ অক্টোবর) রাত ৭টার দিকে সিলেট মহানগরীর উপশহর এলাকার হোটেল রোজভিউয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শেষে তিনি হোটেলে ফিরছিলেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, ‘সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে ফেরার পথে হোটেলে প্রবেশের আগেই সাদা পোশাকের পুলিশের একটি দল খন্দকার আবদুল মুক্তাদিরকে আটক করে নিয়ে যায়।’

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে উল্লেখ করেন।

এদিকে খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেফতারের খবর শোনার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে এই ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি করেন। তিনি বলেন, ‘গত দুই দিন যাবত এই জনসভাকে কেন্দ্র করে সিলেটে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়েছে। সর্বশেষ শত বাধার পরও শান্তিপূর্ণ জনসভা শেষে খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেফতারের ঘটনা প্রমাণ করে সরকার দমনপীড়ন করে জোর করে ক্ষমতায় থাকার নীল নকশা করছে।’

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি