লামার ইউএনও বান্দরবা‌ন জেলায় শ্রেষ্ঠ

মো. নজরুল ইসলাম (টিটু), বান্দরবান
২৫ অক্টোবর ২০১৮, ১৬:৫০আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৬:৫২

নূর-এ-জান্নাত রুমি বান্দরবা‌ন জেলায় শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হয়েছেন লামা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি। যৌতুক ও বাল্যবিয়ে নিরোধ, বাজার মনিটরিং; মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাথর, বালু উত্তোলন ও পাচার নিরোধ; পরিবেশ সুরক্ষায় পাহাড় কর্তন প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা এড়াতে পরিবহন সেক্টরের লোকদেরকে কর্মশালার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করায় তাকে শ্রেষ্ঠ ইউএনও মনোনীত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, ‘লামা উপজেলায় একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন। ভৌগলিক অবস্থানের দিক দিয়ে সদর থেকে বিভিন্ন ইউনিয়নের দূরত্ব বেশ দুর্গম। সরকারের সৃজিত কর্মসূচির সফল বাস্তবায়নে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নারী উন্নয়ন, নারী সক্ষমতা অর্জন, সরকারের কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবাগ্রহণ ইত্যাদি বিষয়ে লামা উপজেলা দ্রুত এগিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে স্ব-স্ব ধর্মের লোকজনের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা দ্রুত ক্রমবিকাশ হচ্ছে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’

নূর-এ-জান্নাত রুমি বিসিএস ৩০তম ব্যাচের ক্যাডার। তিনি গত ২৮ মার্চ লামা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা হি‌সে‌বে যোগ দেন। এর আগে তিনি জামালপুর ও বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার এবং বান্দরবান সদর উপ‌জেলা সহকারী কমিশনারের (ভূমি) দা‌য়িত্ব পালন করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের