মোংলা বন্দরে অচলাবস্থা

মোংলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ১৭:৫৬আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৮:০০

মোংলা বন্দর পরিবহন ধর্মঘটের কারণে মোংলা বন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে। রবিবার (২৮ অক্টোবর) সকাল থেকে মোংলা বন্দর জেটি থেকে আমদানি-রফাতানির পণ্য বোঝাই, খালাস ও পরিবহন কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়াও ইপিজেডসহ বিভিন্ন শিল্প কলকারখানার উৎপাদিত পণ্য (সিমেন্ট, গ্যাস, তেল, জিপার, জুট) সরবারহ করতে না পারায় চরম বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট শিল্প মালিক ও ব্যবসায়ীরা।

এদিকে সকাল থেকে যাত্রীবাহী বাস-মিনিবাসসহ অন্যান্য যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যাত্রী সাধারণ। তবে বন্দর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ স্বাভাবিক ছিল।  কিন্তু,  সড়ক পথে পরিবহন বন্ধ ও জাহাজে চাহিদানুযায়ী মালামাল সরবরাহও করা সম্ভব হচ্ছে না। এতে বিদেশি জাহাজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী মেসার্স মায়া এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব হাসান।

আহসান হাবিব হাসান বলেন, ‘শনিবার বন্দরে আসা একটি জাহাজে তার মালামাল সরবরাহের কথা, কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে সেই মালামাল না আসায় তিনি তা সময় মতো সরবরাহ করতে পারছেন না। এতে বিদেশি জাহাজ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর ফারুক হাসান বলেন, ‘ধর্মঘটে বন্দরে অভ্যন্তরীণ কাজ স্বাভাবিক চললেও বন্দর থেকে  পণ্য পরিবহন না হওয়ায় কিছুটা প্রভাব পড়ছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী