কলেজছাত্রীর গায়ে পোড়া মোবিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ২০:০৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২০:০৯

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এক ছাত্রীর গায়ে পোড়া মোবিল ছোড়া হয় পরিবহন ধর্মঘট চলাকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এক কলেজ ছাত্রীর গায়ে পোড়া মোবিল ছুড়ে মেরেছে শ্রমিকরা।  ওই ছাত্রী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে পড়েন। রবিবার (২৮ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব জানান, দুপুর ১২টার দিকে কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় গেলে পরিবহন শ্রমিকরা সেটি আটকায়। এসময় ক্ষুব্ধ শ্রমিকরা কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসের গ্লাস ভাঙচুর করে। বাসের চালক মজিুবর রহমানের মুখমণ্ডলে পোড়া মোবিল লাগিয়ে দেয়। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে শ্রমিকরা শিক্ষার্থীদের দিকেও পোড়া মোবিল ছুড়ে মারে। এতে কয়েকজন শিক্ষার্থীর পোশাকে পোড়া মোবিল লেগে যায়।

কলেজের বাস ভাঙচুর অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব বলেন, ‘বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।  যেসব পরিবহন শ্রমিক কলেজের বাস ভাঙচুর করেছে, ছাত্রীদের গায়ে কালি ছুড়েছে। তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হোক।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, পরিবহন শ্রমিকরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বহন করা গাড়িতে ঢিল ছুড়ে ভাঙচুর করেছে বলে শুনেছি। পরিবহন শ্রমিকদের ছোড়া পোড়া মোবিল ছাত্রীদের গায়ে লেগেছে। তবে বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি। তার পরও পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) ইমরান হোসেন সিদ্দিকী জানান, সাইনবোর্ডে মহিলা কলেজের ছাত্রীদের বহনকারী কোনও গাড়ি পরিবহন শ্রমিকরা ভাঙচুর করেছে বা ছাত্রীদের গায়ে কালি ছুড়ে মেরেছে, এমন কোনও অভিযোগ পাইনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: 

বেনাপোলে অচলাবস্থা

ধর্মঘটের নামে নৈরাজ্য

মোংলা বন্দরে অচলাবস্থা

সারাদেশে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

মৌলভীবাজারে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

প্রধানমন্ত্রীর পিএসের গাড়ি আটকে দিলো শ্রমিকরা

মহাসড়কে অতি উৎসাহী শ্রমিকদের বেপরোয়া আন্দোলন

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী