নাটোর থেকে ১৬ জেলায় বাস চলাচল বন্ধ

নাটোর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ১১:৩১আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১২:০৫

বাস ধর্মঘট নাটোরের বাস চালককে লাঞ্ছিত করার প্রতিবাদে পরিবহন শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। এর ফলে নাটোর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

নাটোর বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরাম হোসেন জানান, ‘বেশ কিছুদিন থেকেই রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা নাটোরের চালকদের বিভিন্নভাবে হয়রানি ও লাঞ্ছিত করে আসছিল। বারবার বিষয়টি জানানোর পরেও কোনও সুরাহা করেনি রাজশাহী কর্তৃপক্ষ। সর্বশেষ গতকাল বুধবার সকালে দেশ ট্রাভেলসের এক চালককে রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা লাঞ্ছিত করে। এক পর্যায়ে ওই চালকের জামা ছিঁড়ে ফেলে তারা। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে নাটোর বাস মিনিবাস মালিক শ্রমিক ইউনিয়নের সদস্যরা ধর্মঘট শুরু করেছেন।’

এক প্রশ্নের জবাবে আকরাম হোসেন দাবি করেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর আহ্বানে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন তারা। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/টিটি/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান