সোনাইমুড়ীতে বজ্রাঘাতে চাচা-ভাতিজার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২০

নোয়াখালী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বজ্রাঘাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জয়াগ ইউনিয়নের বাউর কোট গ্রামে তারা মারা যান।

নিহতরা হলেন, আব্দুল মতিনের ছেলে নোমান হোসেন (৪৫) ও বাবুল মিয়ার ছেলে সাইমুন ইসলাম বাপ্পী (১২)।

সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান, নোমান হোসেন দুপুরে সেচ মেশিন দিয়ে বাড়ির পাশে ধানক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় বাপ্পীও তার সঙ্গে ছিল। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। তখন বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

ওসি জানান, কোনও আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত বাপ্পী জয়াগ আইডিয়াল একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

জয়াগ ইউপি চেয়ারম্যান শওকত আকবর বলেন, ‘আমি বিষয়টি অবগত আছি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অসুস্থ থাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্যাহ সবুজকে জানানো হয়েছে। তিনি জেলা প্রশাসনকে জানাবেন। ক্ষতিগ্রস্তরা সরকারি বরাদ্দ পাবেন।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি