খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ মে ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৪ মে ২০২৪, ১৮:৫৪

রাজধানীর খিলগাঁওয়ে ক্রিমোহনী মাতবর বাড়ি এলাকায় একটি বাসা থেকে মো. ইয়াছিন (২২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ মে) দুপুরে টিনশেড ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ত্রিমোহনী মাতবার বাড়ি এলাকার একটি টিনশেড বাসায় সিলিংয়ের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রিকশাচালকের মরদেহ দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে বিকাল পৌনে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- রিকশাচালক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিহতের বাবা রিকশাচালক আব্দুস সাত্তার বলেন, ছেলে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। দুপুরে সবার অগোচরে সে গলায় ফাঁস দেয়। তবে কেন এটা করেছে তা আমরা জানি না।

নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বর্তমান খিলগাঁও ক্রিমোহনী মাতবর বাড়ি এলাকায় টিনশেড বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি