ফতুল্লায় সিলিন্ডারের আগুনে মা ও তিন সন্তান দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৯, ০৮:১৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১১:৪০

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারাপাড়া এলাকার এক বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে একই পরিবারের মা-ছেলেসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক মামুনুর রশিদ।

সিদ্ধিরগঞ্জের আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইনটাওয়ার ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করতে যান। এ সময় ম্যাচের কাঠি জ্বালোনোর সঙ্গে সঙ্গে সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসের কারণে পুরো ঘরে আগুন ধরে যায়। আগুনে ফাতেমা বেগম (৩০), তার বড় ছেলে সাইফ আলী বেগ (১৫) মেয়ে ফারিহা আক্তার ফারজানা (১২) সাফওয়ান আলী (১০) দগ্ধ হয়। তাদের অবস্থা আশংকাজনক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে সাইফ আলী বেগের অবস্থা গুরুতর।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি