চিকিৎসককে ধর্ষণের হুমকিদাতা সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৫:০৫আপডেট : ১৪ মে ২০১৯, ১৬:১২

সারোয়ার হোসেন চৌধুরী

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতকে ছোরা দেখিয়ে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) বেলা আড়াইটার দিকে কোতোয়ালি থানাধীন নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা।

ওসি জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আদালতের গেট থেকে সারোয়ার হোসেনকে গ্রেফতার করে। এছাড়া পুলিশ মামলার অজ্ঞাত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার হোসেন চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার (১৩ মে) রাতে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন হাসপাতালের পরিচালক ডা. ফেরদৌস হাসান। এর আগে গত শনিবার (১১ মে) ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (নং-৬১৭ ) করেছিলেন ডা. ফেরদৌস হাসান।

উল্লেখ্য, গত ৯ মে বিকালে ১০-১৫ ছাত্রলীগ নেতাকর্মী পেটের পীড়ায় ভোগা একজনকে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় রোগীর সঙ্গে একজন থেকে বাকিদের বাইরে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চিকিৎসকের ওপর চড়াও হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার হোসেন চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে ছুরি দেখিয়ে হত্যা ও ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ করেন ওই চিকিৎসক। নিশাত নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি উল্লেখ করে পোস্ট দিলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন- 
সিলেটের সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করলেন চিকিৎসক

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী