জীবন বাঁচাতে পা হারালেন সেই সাহসী কনস্টেবল পারভেজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০১৯, ০৫:১০আপডেট : ২৯ মে ২০১৯, ০৫:১৩

পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পা হারালেন সেই সাহসী পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া। গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার বিকালে তাকে ধাক্কা দেয় একটি বেপরোয়া কাভার্ডভ্যান। এতে ডান পায়ের গোড়ালি ও হাতে মারাত্মক জখম হয়। জীবন বাঁচাতে মঙ্গলবার (২৮ মে) বিকালে ডাক্তাররা অপারেশন করে তার ডান পা কেটে বাদ দিয়েছেন। পারভেজের ছোট ভাই মো. মহিউদ্দিন ও গজারিয়ার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, দুর্ঘটনায় আহত হওয়ার পর প্রথমে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। মঙ্গলবার বিকালে পঙ্গু হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।
পারভেজ মিয়াকে বিপিএম পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মো. মহিউদ্দিন জানিয়েছেন, অপারেশন করে তার ডান পা কেটে বাদ দেওয়া হয়েছে। ডাক্তাররা তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করেন। তাকে এ পর্যন্ত ৯ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। গজারিয়ার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন জানান, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জামালদি বাসস্ট্যান্ডে একটি কাভার্ডভ্যান ডিউটিরত পারভেজকে ধাক্কা দেয়।
প্রসঙ্গত,২০১৭ সালের ৭ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুরগামী এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। তৎকালীন দাউদকান্দি হাইওয়ে থানায় কর্মরত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া তাৎক্ষণিকভাবে পানিতে নেমে ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এ সাহসিকতার জন্য তাকে দেওয়া হয় পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে