পঞ্চগড়ে বজ্রাঘাতে একজনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০২ জুন ২০১৯, ১৬:৪১আপডেট : ০২ জুন ২০১৯, ১৬:৪৩

বজ্রাঘাত পঞ্চগড়ে বজ্রাঘাতে আশরাফুল ইসলাম (২৮) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও  দুই জন। রবিবার (২ জুন) পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে আরিফুজ্জামান (২৬) ও  ময়জুদ্দিনের ছেলে মোবারক হোসেন (২৬)।
নিহত আশরাফুল ইসলামের বাড়ি সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেন ওরফে বিশারুর ছেলে।
কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. অজিফুল ইসলাম জানান, আশরাফুল ইসলামসহ কয়েকজন শ্রমিক ধান কেটে সেগুলো বাড়ি পৌঁছাচ্ছিলেন। তখন গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম মারা যান। আহত হন তার সহকর্মী আরিফুজ্জামান ও মোবারক হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আরিফুজ্জামান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। মোবারক হোসেনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী