রিফাত হত্যায় জড়িত সন্দেহে বরিশালে চারজন আটক

বরিশাল প্রতিনিধি
২৭ জুন ২০১৯, ২৩:৫০আপডেট : ২৭ জুন ২০১৯, ২৩:৫৭

আটক চারজনকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে পুলিশ (ছবি– প্রতিনিধি)

বরগুনা সদরে প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বরিশালে চার যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টায় বরিশাল নদীবন্দর থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ওসি মো. নুরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশ বরিশাল নদীবন্দর থেকে চার যুবককে আটক করে। রিফাত হত্যার এক আসামির সঙ্গে আটককৃতদের একজনের চেহারার মিল রয়েছে। তবে আটক চারজন রিফাত হত্যায় জড়িত কিনা, নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বরগুনা জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা আসলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বরগুনা জেলা পুলিশ যদি নিশ্চিত করে, আটককৃতরা রিফাত হত্যা মামলার আসামি নয়, তবে তাদের ছেড়ে দেওয়া হবে।’

আটককৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। তবে আটককৃত চারজনের বাড়িই বরগুনায় বলে জানিয়েছে তারা।

এদিকে, বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে বরগুনা সদর থানার পুলিশ। এর মধ্যে সকালে চন্দন নামে একজন ও দুপুরে মো. হাসান নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। এদিন রাতে আরও এক আসামিকে গ্রেফতারের কথা জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। তবে তিনি ওই আসামির নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। তারা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

আরও পড়ুন– 

নির্মম সেই হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন রিফাতের স্ত্রী মিন্নি (ভিডিও)

‘কলেজের গেট থেকে রিফাতকে টেনে-হিঁচড়ে বের করে কয়েক যুবক’ 

‘মাথা ও ঘাড়ে গুরুতর ৩ ক্ষতসহ অসংখ্য কোপের আঘাত রিফাতের শরীরে’

রিফাত হত্যায় গ্রেফতার দুই, জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিফাত খুনের ঘটনায় মন্ত্রীরা যা বললেন

রিফাত হত্যা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে সীমান্তে এলার্ট জারির নির্দেশ হাইকোর্টের

দুপুরের মধ্যে ডিসি-এসপি’র ‘অ্যাকশন’ জানতে চেয়েছেন হাইকোর্ট

খুনিরা চিহ্নিত, আমরা এদের পেছনে লেগেছি: বরিশাল রেঞ্জের ডিআইজি

রিফাত হত্যা: ফেসবুকে ঘৃণার ঝড়

রিফাত হত্যা: ১২ জনের নামে মামলা, গ্রেফতার ১

আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: রিফাতের বাবা

স্বামীকে বাঁচাতে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ নারীর, তবুও শেষ রক্ষা হলো না

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী