প্রত্যাবাসনের প্রতিবাদে তিন ক্যাম্পের রোহিঙ্গাদের সংবাদ সম্মেলন আজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ১০:০৬আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১১:৫৯

রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে কক্সবাজারের তিনটি ক্যাম্পের রোহিঙ্গারা। কক্সবাজারে ২৪, ২৬ ও ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের পক্ষ থেকে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সংবাদ সম্মেলন করার কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২৪, ২৬ ও ২৭ নম্বর ক্যাম্পের তিন হাজার ৪৫০ রোহিঙ্গাকে গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পক্ষ থেকে জানানো হয় তারা প্রত্যাবাসনের তালিকায় আছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, প্রত্যাবাসনের তালিকায় যে তিন হাজার ৪৫০ জন রোহিঙ্গার নাম রয়েছে তারা কেউ স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেনি। তালিকায় থাকা অনেকের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে যারা এখনই মিয়ানমারে ফিরে যেতে অনিচ্ছুক। তারা বলছে, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি তাদের ফিরে যাওয়ার জন্য নিরাপদ নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমরা প্রত্যাবাসনের বিরুদ্ধে আমাদের জোরালো অবস্থান তুলে ধরতে তালিকায় থাকা অনেক রোহিঙ্গার স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা করেছি।’

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ২৬ নম্বর ক্যাম্পের নয়াপাড়া প্রত্যাবাসন অফিসে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি