বেতের আঘাতে শিক্ষার্থীর চোখ নষ্টের ঘটনায় শিক্ষক বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৮

হবিগঞ্জ হবিগঞ্জে শিক্ষকের ছোড়া বেতের আঘাতে হাবিবা আক্তার (৮) নামে এক শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক নিরঞ্জন দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার তার বরখাস্তের আদেশ পাঠানো হবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক এই তথ্য নিশ্চিত করে জানান, ‘মঙ্গলবার আশুরা উপলক্ষে অফিস বন্ধ থাকার কারণে বুধবার তার বরখাস্তের চিঠি পাঠানো হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরও জানান, ‘এখন সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে স্থায়ী বরখাস্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বুধবার কিংবা বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।’

অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

প্রসঙ্গত, গত রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ক্লাস চলাকালে সহকারী শিক্ষক নিরঞ্জন দাশ তার হাতের একটি বেত ছুড়ে মারলে তা সরাসরি হাবিবার চোখে লাগে। এতে তার চোখ থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে চিৎকার শুরু হলে স্থানীয় লোকজন হাবিবাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। সোমবার অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছেন, হাবিবার চোখ নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন- শিক্ষকের বেতের আঘাতে শিক্ষার্থীর চোখ নষ্ট

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি