রাবি শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে হল প্রাধ্যক্ষের ভাই গ্রেফতার

রাবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শ্যামল বণিক (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শ্যামল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ ও সংস্কৃত বিভাগের অধ্যাপক বীথিকা বণিকের ভাই। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার বিভাগের সভাপতি।

বুধবার সকালে শ্যামল বণিককে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মতিহার থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী অধ্যাপক বীথিকা বণিকের মেয়েকে প্রাইভেট পড়াতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার যোজক টাওয়ারে যান। পড়ানো শেষ হয় রাত সাড়ে ১০টার দিকে। আবহাওয়া ভালো না থাকায় এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বীথিকা তাকে ক্যাম্পাসে না গিয়ে তার বাসায় থেকে যেতে বললে ওই ছাত্রী রাজি হন। রাত দেড়টার দিকে বীথিকা হলে চলে যান। তখন ওই বাসায় বীথিকার দুই মেয়ে, ছোট ভাই শ্যামল বণিক ও ভুক্তভোগী ছাত্রী ছিলেন। আনুমানিক রাত ২টার দিকে শ্যামল ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করে। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে শ্যামল রুম থেকে চলে যায়। পরে ছাত্রীটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার এবং শ্যামল বণিককে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক বীথিকা বণিক বলেন, ‘মঙ্গলবার রাত দেড়টার দিকে হলে একটা সমস্যা হওয়ায় তৎক্ষণাৎ আমি বাসা থেকে হলে আসি। রাতে আমি হলেই ছিলাম। সকালে বিষয়টি জানতে পারি। ঘটনাটির সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। যদি আমার ভাইয়ের দোষ থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক– এটাই আমার দাবি।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘শ্যামল বণিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমকে মামলার দায়িত্ব দেওয়া হয়েছে।’

উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, বিকালে এই মামলার তদন্ত শুরু হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি