মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, গৃহশিক্ষক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ১০:০০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১০:০৯

সিরাজগঞ্জ কলেজছাত্রী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুর রউফ আবু সাঈদ (৪৫) নামে এক বাবা খুন হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় তিনি কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে কাজিপুর থানায় নিয়ে যায়। এ ঘটনায় গৃহশিক্ষক আমিনুল ইসলামকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। মেয়ের চাচা আবু তালেব বাদী হয়ে কাজিপুর থানায় মামলা দায়ের করেছেন। কাজিপুর থানার ওসি এ কে এম লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

নিহত আবু সাইদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের কোরবান আলী মন্ডলের ছেলে।

ওসি জানান, ভিকটিম সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পড়ার সময় কাজিপুর উপজেলা সদরের আলমপুর গ্রামের আমিনুল ইসলাম মেয়েটির গৃহশিক্ষক ছিল। ওই গৃহ শিক্ষক প্রায়ই মেয়েটিকে কলেজ যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। বিষয়টি নিয়ে এর আগেই বেশ কয়েকবার গৃহশিক্ষক আমিনুল ইসলামকে সতর্ক করেন মেয়েটির স্বজনরা। বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন ছাত্র পথ আগলে তাকে হয়রানি করার চেষ্টা করে। খবর পেয়ে মেয়েটির বাবা আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় আমিনুলের দলবল আবু সাঈদকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, এই ঘটনায় আমিনুলকে রাতে আটক করা হয়। বাকিদের পুলিশ খুঁজছে। মেয়েটির চাচা বাদী হয়ে তার ভাতিজি উত্ত্যক্ত ও ভাই খুনের ঘটনায় মামলা দায়ের করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে