রংপুর-৩ উপনির্বাচন: প্রচারণা শেষ, বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ

রংপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ১৪:৫৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৫:৫৬

 রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় শেষ হয়েছে। প্রার্থীরা বুধবার (২ অক্টোবর) গভীর রাত পর্যন্ত এবং আজ সকালেও নগরীর বিভিন্ন এলাকায় শেষ সময়ের জনসংযোগ ও প্রচারণা চালান। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনের দিন (৫ অক্টোবর) পর্যন্ত নির্বাচনি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ এবং বহিরাগতদের নির্বাচনি এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শেষ সময়ে জাতীয় পার্টির রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ, বিএনপির রিটা রহমান ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার) নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করে তাদের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিন প্রার্থীই জয়লাভের বিষয়ে আশাবাদের কথা জানান।

বুধবার রাতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে দলীয় কর্মীসভায় জাপা প্রার্থী সাদ এরশাদকে জয়ী করার আহ্বান জানান। কর্মীসভায় মহাসচিব মশিউর রহমান রাঙ্গাও বক্তব্য রাখেন।

রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নির্বাচনের দিন পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। নগরীসহ নির্বাচনি এলাকায় মোটরসাইকেল ও মোটরযান চলাচল বন্ধ এবং বহিরাগতদের নির্বাচনি এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার নির্বাচনি এলাকার ১৭৫টি ভোটকেন্দ্রে একযোগে প্রশিক্ষণ (মক) ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ভোটাররা তাদের নিজ নিজ ভোটকেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট দেওয়ার মহড়া দিয়েছেন। প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি ভোটারদের দেখিয়ে দেন। নগরীর বেশ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের মক ভোট দিতে দেখা গেছে।

রংপুর সদর-৩ আসনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন। নির্বাচনে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আরও পড়ুন:
কার পক্ষে রংপুর জাপার নেতা-কর্মীরা?

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ