ভোলায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ভোলা প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ১২:৪৬আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৫:২৯

নিষেধাজ্ঞা থাকায় ‘মুসলিম ঐক্য পরিষদের’ সমাবেশ অনুষ্ঠিত হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ভোলা জেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা ম্যাজিস্ট্রেট। সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
ভোলার জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম ছিদ্দিক জানান, বোরহানউদ্দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে জেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ‌(র‌্যাব) ও আমর্ড পুলিশ। জেলায় কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
এদিকে আজ বেলা ১১টায় ‘সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ’-এর নেতাকর্মীরা প্রেস ক্লাব চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) নামে এক যুবক তার ফেসবুক আইডি ‘Biplob Chandra Shuvo’ হ্যাকড হওয়ায় বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে এ ঘটনায় রবিবার স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়।

 আরও পড়ুন: ভোলায় ‘মুসলিম ঐক্য পরিষদ’র সমাবেশ হচ্ছে না

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি