অধ্যক্ষকে রাস্তা থেকে তুলে পুকুরে ফেলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা! (ভিডিও)

রাজশাহী প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ২০:৪২আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:০৭

অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ (ছবি– প্রতিনিধি)

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে রাস্তা থেকে তুলে নিয়ে পুকুরে ফেলে দিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২ নভেম্বর) দুপুরে পলিটেকনিক ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযোগ স্বীকার করে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিমেল বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ অভিযোগ করেন, ‘বিভিন্ন সময় ছাত্রলীগের নেতারা অন্যায় দাবি নিয়ে আসতেন আমার কাছে। ওইসব দাবি না মানায় তারা আমার ওপর ক্ষুদ্ধ ছিলেন।’ তিনি আরও বলেন, ‘ইনস্টিটিউটে সপ্তম সেমিস্টারের ফরম পূরণ চলছিল। ক্লাসে উপস্থিতি কম থাকায় দুই ছাত্রের সেমিস্টারের ফরম পূরণ হয়নি। সেই দুই ছাত্রের ফরম পূরণ করানোর জন্য সকালে ছাত্রলীগের নেতারা আমার কাছে এসেছিল। কিন্তু আমি বিভাগীয় প্রধানের কাছে যেতে বলি। এতে তারা আমার ওপর ক্ষুব্ধ হন। দুপুরে নামাজ পড়ে অফিসে যাওয়ার সময় তারা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে পুকুরে ফেলে দেন। এরপর তারা পালিয়ে যান। তাদের মধ্যে দুই-তিন জনের মুখ বাঁধা ছিল।’

এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিমেল বলেন, ‘অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেন কয়েকজন শিক্ষার্থী। এ সময় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভ ছিলেন। এ ছাড়া, যদি ছাত্রলীগের আরও কোনও নেতাকর্মী থাকেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এই প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, ‘মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর আমি পলিটেকনিক ইনস্টিউটিউটে যাই। দুই জন ছাত্রের পরীক্ষার ফরম পূরণ না করানোর কারণে কয়েকজন ছাত্র গিয়ে সকালে অধ্যক্ষকে পূরণ করিয়ে দেওয়ার কথা বলেন। অধ্যক্ষ ফরম পূরণ না করায় দুপুরের দিকে নামাজ পড়ে আসার সময় ক্যাম্পাসের পুকুরের সামনে দাঁড় করিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া  হয়।’ এর মধ্যে একজনের নাম মেহেদি বলে শুনেছেন বলেও তিনি জানান।

ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়া ফুটেজ—

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমাজতন্ত্রের প্রতি আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রে, ভ্যান্সের সতর্কবার্তা
সমাজতন্ত্রের প্রতি আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রে, ভ্যান্সের সতর্কবার্তা
৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে যুবলীগকর্মী আটক
৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে যুবলীগকর্মী আটক
পাহাড়, গোলাপ আর মেঘে ঘেরা সৌদি আরবের তাইফ
পাহাড়, গোলাপ আর মেঘে ঘেরা সৌদি আরবের তাইফ
আগারগাঁওয়ে নিউরোসায়েন্সে হসপিটালের ৫০০ শয্যার দ্বিতীয় ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আগারগাঁওয়ে নিউরোসায়েন্সে হসপিটালের ৫০০ শয্যার দ্বিতীয় ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর