অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বিজিবি

হিলি প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৯, ১৫:১৯আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৫:৩৫

অনুপ্রবেশ বন্ধে সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি

সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) তৈরির কারণে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশে বেড়ে গেছে। এসব অনুপ্রবেশকারীরা ঝিনাইদহসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের বিরামপুর সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে হিলি সীমান্তে এধরণের কোনও আশঙ্কা না থাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল্লাহ আবেদ বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি ঝিনাইদহের মহেষপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে। তাই সীমান্তে নজরদাড়ি বাড়ানোর পাশাপাশি সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। তবে এখন পর্যন্ত আমাদের দায়িত্বে থাকা কোনও সীমান্তে এ ধরনের ঘটনা ঘটেনি। স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সহায়তায় সীমান্ত এলাকায় বসবাসরত মানুষদের নিয়ে নিয়মিত মতবিনিময় করে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। তারা আশ্বস্ত করেছেন অন্য কোনও স্থান দিয়ে কাউকে প্রবেশ করতে দিবে না। সেই সঙ্গে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে তারা নিজেরা টহল দিচ্ছে।  

বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার সুবেদার জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কোনও আশঙ্কা নেই এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হকের মোবাইলে একাধিকবার রিং করা হলেও তিনি রিসিভ না করায় তার কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী