অনুপ্রবেশ বেড়েছে দক্ষিণ-পশ্চিম সীমান্তে, সতর্ক অবস্থানে বিজিবি

বেনাপোল প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ১৮:৪১আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৯:০৯

অনুপ্রবেশের দায়ে আটক নারী-পুরুষ ও শিশু যশোরের বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে নারী, পুরুষ ও শিশুদের প্রবেশ যেন থামছে না। সীমান্ত জেলা যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশ বেশি ঘটছে বলে অভিযোগ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা। এসব সীমান্ত থেকে ২৫১ জনকে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছেন বিজিবি সদস্যরা। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলাও হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুপ্রবেশকারীরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন। চাকরির সন্ধানে ভারতে গিয়ে কোনও কাজ না পেয়ে এবং ভারতীয়দের কাছে নির্যাতনের শিকার হয়ে তারা বাংলাদেশে ফিরছেন। এনআরসি নিয়ে ভয়েও ফিরছেন অনেকে।

সর্বশেষ বুধবার (২৭ নভেম্বর) বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় দুই শিশুসহ সাত নারী-পুরুষকে আটক করেন বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেননি তারা। আটকরা হলেন বরিশাল জেলার একই পরিবারের রবি হাওলাদার (৪০), তার স্ত্রী হেলেনা বেগম (৩৫), তিন সন্তান আকাশ হাওলাদার (২১), সাগর হাওলাদার (১৪) ও শাওন হাওলাদার (১০) এবং বাগেরহাট জেলার মৃত লুৎফর খানের ছেলে শিপন খান (৩০) এবং খুলনার সামসুর মোল্লার ছেলে সাঈদ মোল্লা (২৫)।

আটকদের দাবি, কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন। তবে বৈধ কোনও কাগজপত্র না থাকায় সেখানকার পুলিশ ভয়ভীতি দেখিয়ে দেশে ফিরে যেতে বলেছে। দুই দিন আগে রওনা দিয়ে বুধবার দুপুরের দিকে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের পরপরই বিজিবি তাদের আটক করে।

এর আগে, রবিবার (২৪ নভেম্বর) সকালে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি আটক করেছে ৩২ নারী-পুরুষ ও শিশুকে। এ সীমান্ত দিয়ে প্রবেশের সময় গত বুধবার (২০ নভেম্বর) ৫৪ জন নারী পুরুষ ও শিশুকে আটক করেছিল বিজিবি। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় পৃথক দু’টি মামলাও হয়েছে।

সীমান্তে বেড়েছে বিজিবির টহল ও নজরদারি বিজিবি সূত্রে জানা গেছে, গত দু’সপ্তাহে ভারত থেকে সীমান্তের অবৈধ পথ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দক্ষিণাঞ্চলের পাঁচটি জেলা যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। এসব সীমান্তের মধ্যে মহেশপুর দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। এরপর রয়েছে যশোরের বেনাপোল সীমান্ত।

রেকর্ডপত্রের বরাত দিয়ে আগের তুলনায় অনুপ্রবেশ বেড়েছে বলে দাবি করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান। তিনি বলেন, ২০ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সময়ে বেনাপোলের গাতিপাড়া ও দৌলতপুর বিজিবি পোস্টের টহল দলের সদস্যরা ভারত থেকে অনুপ্রবেশের দায়ে ৯৩ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। বিগত দিনের রেকর্ডপত্র দেখে বোঝা যাচ্ছে অনুপ্রবেশের হার অনেক বেশি।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, যশোর সীমান্তে এখন পর্যন্ত খুব বেশি অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। যশোরের ১৫টি বিওপির সদস্যরা সীমান্ত এলাকার মানুষকে সচেতন করছে, যাতে অনুপ্রবেশের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানানো হয়। তিনি দাবি করেন, সবচেয়ে ভালো অবস্থানে আছে সাতক্ষীরার সীমান্ত এলাকা। বিশেষ করে সীমান্তের বেশ কিছু পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

তবে স্থানীয়রা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর হতে যত মানুষ আটক হচ্ছে, তারচেয়ে অনেক বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এলাকাবাসীর দেওয়া তথ্যা অনুযায়ী যশোরের বেনাপোলের গাতিপাড়া, দৌলতপুর, পুটখালি, সাদিপুর, ধান্যখোলা ও বাহাদুরপুরসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটছে।

আরও পড়ুন:
মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ বেড়েছে যে কারণে

কুড়িগ্রাম সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েনসহ টহল জোরদার




অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বিজিবি

অনুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সীমান্তে বিজিবি ও পুলিশের বাড়তি নজরদারি

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী