তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পর্যটক প্রবেশ বন্ধ

সিলেট প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৪১

তামাবিল সীমান্ত ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মেঘালয়ের রাজধানী শিলংয়ে কারফিউ জারি হওয়ায় সিলেটের তামাবিলের ডাউকি সীমান্ত দিয়ে পর্যটক প্রবেশ করতে দিচ্ছে না বিএসএফ। কোনও নোটিশ ছাড়াই শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই বিএসএফ বাংলাদেশি পর্যটকদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। এছাড়া সীমান্ত এলাকায় তারা নিরাপত্তাও জোরদার করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তামাবিলে ইমিগ্রেশন শেষ করে পর্যটকরা ভারতে প্রবেশ করতে চাইলে তাদের ফিরিয়ে দেয় বিএসএফ। কোনও ঘোষণা ছাড়াই এ পদক্ষেপ নেওয়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকরা।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম (গণমাধ্যম) জানান, সংশোধিত নাগরিকত্ব আইন সংশোধনের দাবিতে মেঘালয়ে আন্দোলন চলছে। যার কারণে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে শিলংয়ে কারফিউ জারি করা হয়। এজন্য ডাউকি সীমান্ত দিয়ে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন। নিরাপত্তার কথা চিন্তা করেই পর্যটকদের যেতে দিচ্ছে না বিএসএফ। দু’দিন পর ভারতে পর্যটক প্রবেশ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি