চলন্ত বাস থেকে ফেলে হত্যার ঘটনায় মামলা

পাবনা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৯আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৮:৫১

সুমন হোসেন পাবনায় চলন্ত বাস থেকে ফেলে সুমন হোসেন (৩৫) নামের এক যাত্রীকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে সুমনের স্ত্রী রুমা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অরবিন্দ সরকার এই তথ্য নিশ্চিত করে জানান, বাসের ড্রাইভার ও হেলপারকে আসামি করা হয়েছে। আসামিদের নাম জানতে চাইলে অরবিন্দ সরকার তাদের নাম প্রকাশ করেননি।

প্রসঙ্গত, পাবনার পাকশী লালন শাহ সেতুর টোলপ্লাজার কাছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সুপার সনির বাসে (ঢাকা মেট্টো-ব-১৫-১৭৬৮) এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর টোল প্লাজার সিসিটিভির ফুটেজ দেখে বাসটি শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। সুমন ঈশ্বরদী উপজেলার পাকশী ঝাউতলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

লালন শাহ সেতুর টোলপ্লাজার সুপারভাইজার শুক্রবার (২০ ডিসেম্বর) জানিয়েছিলেন, ‘সিসিটিভির ফুটেজে দেখা গেছে, চলন্ত বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। আমরা দ্রুত স্থানীয় পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে পাঠিয়েছিলাম। পরে জানতে পেরেছি, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত ১১টায় চিকিৎসকেরা সুমনকে মৃত ঘোষণা করেন।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী