বিশ্ব ইজতেমায় চার মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২০, ১৩:৩৩আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৩:৪৭

বিশ্ব ইজতেমা (ছবি: নাসিরুল ইসলাম) বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া চার মুসল্লির মৃত্যু হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন এই তথ্য জানান। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু হয়েছে প্রত্যেকের।

ওসি জানান, শুক্রবার সকালে মারা গেছেন নওগাঁর মুসল্লি শহিদুল ইসলাম (৫৫)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইজতেমা মাঠে খোকা মিয়া (৬০) নামে এক মুসল্লির অসুস্থ হয়ে পড়েন। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পাটগ্রাম এলাকার মৃত আমীর শেখের ছেলে। তাকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ব ইজতেমা ময়দান (ছবি: ফোকাস বাংলা)

একই রাত ১টার দিকে ৭৬ নং খিত্তায় মোহাম্মদ আলী (৭০) নামে এক মুসল্লি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত একই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার খৈগ্রাম এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে। শারিরীক অসুস্থতার কারণে বৃহস্পতিবার মধ্য রাতে তিনি মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার ইয়াকুব শিকদার (৮৫) নামের এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। পরে চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই ইজতেমায় মাওলানা সা’দ অনুসারীর মুসল্লিরা অংশ নেবেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী