কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ২১:০১আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৩

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে দুই দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন রফিকুল হক জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রুপগঞ্জ থানায় চার জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তৌসিফ ও আফজাল হোসেন নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে চেষ্টা চলছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত কয়েকদিন আগে গন্ধর্বপুর এলাকার বাদল মিয়ার ছেলে তৌসিফ তার মেয়ের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। বৃহস্পতিবার দুপুরে টাকা ফেরত দেবে বলে ফোন করে গন্ধর্বপুর বাস স্ট্যান্ডে তার মেয়েকে নিয়ে যায়।  টাকা  ফেরত নিয়ে বাড়ি ফেরার পথে তৌসিফ, রূপসী এলাকার তানভীর ও সোহাগ এবং কর্নগোপ এলাকার আফজাল তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে রূপসী এলাকা ও কর্নগোপ এলাকার দুটি বাড়িতে তাকে  দুই দিন আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাকে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে মৌচাক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের