বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদন দেয়নি ইউজিসি, আন্দোলনে শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯

প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ খোলার অনুমোদন দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বৈঠকে ইউজিসি এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের অনুমোদন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

জানা যায়, ইউজিসি থেকে কোনও অনুমোদন না নিয়েই ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু করে প্রশাসন। ইতোমধ্যে ৩ শিক্ষাবর্ষে ৪১৩ জন শিক্ষার্থী এই বিভাগে ভর্তি রয়েছেন। অনুমোদন না থাকার বিষয়টি জানার পর, গত ৩ ফেব্রুয়ারিও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিভাগের অনুমোদনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়। এ সময় বিভাগের অনুমোদনও দেওয়া হয়নি। তবে তিন শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে এ খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তারা ইউজিসির নির্দেশনা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। আজ শুক্রবারও আন্দোলন অব্যাহত রয়েছে। দাবি পূরণে অনির্দিষ্টকালের জন্য তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহানও ইতিহাস বিভাগের অনুমোদন না দেওয়া এবং শিক্ষার্থী ভর্তি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি