‘ব্যালট পেপার ছিনতাই হলে প্রতিটা গুলিতে যেন লাশ থাকে’ (ভিডিও)

যশোর প্রতিনিধি
১২ মার্চ ২০২০, ২০:১০আপডেট : ১২ মার্চ ২০২০, ২০:৩৪

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচনের জন্য কোনও কিছুই নজরের বাইরে থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাজে কোথাও শৈথিল্য দেখলে প্রার্থীরা সেসব বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়কে জানাবেন। যদি কেউ আমার ব্যালট পেপারে হাত দেয়, রাতের বেলায় ছিনতাই করার জন্য বা কিছু করার জন্য; তাহলে যেন প্রতিটা গুলিতে একটা করে লাশ থাকে। এটা কিন্তু আমার লোকজন করবে। আই বিলিভ দেম। আমি যেখানে গেছি, আমাকে তারা কেউ হতাশ করেননি।’

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে যশোর সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, ব্যালট পেপার ঠিক সময়েই যাবে।’

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় জেলা নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহাম্মাদ আশরাফ হোসেন, যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজাসহ যশোর-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহায়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহায়ক কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেন।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদার, ধানের শীষ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন আজাদ ও লাঙল প্রতীক পান জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান।

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী