কক্সবাজারে সৌদিফেরত নারী করোনায় আক্রান্ত

কক্সবাজার প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ১৫:০৪আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৫:০৫

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট) কক্সবাজারে ৬০ বছরের এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালের ৫০১নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ওই নারীর বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন জানান, ‘সৌদিফেরত ওই নারী কাশি, জ্বর ও বুকে ব্যথা নিয়ে ২১ মার্চ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। পরে গত ২২ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানতে ঢাকার আইইডিসিআরে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়। মঙ্গলবার (২৪ মার্চ) করোনাভাইরাসের জীবাণু পরীক্ষার রিপোর্টে পজিটিভ পাওয়া গেছে। তাই তাকে দ্রুত বিশেষ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম ফৌজদারহাট এলাকায় অবস্থিত করোনাভাইরাসের জন্য গঠিত হাসপাতালে পাঠানো হচ্ছে।’
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, জেলা হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস শনাক্তের জন্য তিন জন রোগীকে ঢাকার আইইডিসিআরে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়। সেখান থেকে একজনের পজিটিভ ও দুজনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। শনাক্ত হওয়া রোগীকে আজ বিকালে বিশেষ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম পাঠানো হয়েছে। এছাড়াও তিন শতাধিক ব্যক্তিকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মহামারি আকার ধারণ করার পর বাংলাদেশেও ৩৩ জন রোগী শনাক্ত হয়। তবে কক্সবাজারে প্রথম এই রোগী শনাক্ত করা হলো।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের