‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০২০, ১৭:৫৪আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:৫৮





‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে যারা বাসায় অবস্থান করছেন, তাদের সহায়তায় এগিয়ে এলো চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। ‘আপনি ঘরে থাকুন, দোকানই যাবে আপনার কাছে’ শিরোনামে চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ সংগ্রহ করে মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে পুলিশ। কাউকে যেন ঘর থেকে বের হতে না হয়, সেজন্য এ উদ্যোগ নিয়েছে পুলিশ।


নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘করোনা ভাইরাসের বিস্তার রোধে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে বাসায় অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশ মেনে যারা বাসায় রয়েছেন, তাদের জন্য সিএমপির পক্ষ থেকে ‘হোম সার্ভিস’ সেবা চালু করা হয়েছে। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশনায় নগরের ১৬ থানায় চালু করা হয়েছে পুলিশের এ ‘হোম সার্ভিস’ সুবিধা। থানার ডিউটি অফিসারের নম্বরে ফোন করে অর্ডার দিলে বাজার নিয়ে হাজির হচ্ছে পুলিশ। এছাড়া সিএমপির হটলাইনে কল করে এই সেবা নিতে পারবেন নগরবাসী।’’
‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’ সিএমপির চারটি জোনের দায়িত্বে থাকা উপ-কমিশনাররা হোম সার্ভিসের বিষয়টি তদারকি করছেন বলে তিনি জানান।
জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের চারটি থানাতেই হটলাইন চালু করেছি। এখানে ফোন করে নগরবাসী অতীব জরুরি দ্রব্যাদি ও ওষুধের ক্ষেত্রে আমাদের সহায়তা নিচ্ছেন। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে এই পর্যন্ত চারটি থানার মাধ্যমে অন্তত ১০ থেকে ১৫টি পরিবার এই সেবা নিয়েছে। আমরা চাই নগরবাসী সরকারের নির্দেশনা মেনে চলুক। সেজন্য আমাদের এই বিশেষ উদ্যোগ। পাশাপাশি কেউ যদি হাসপাতালে ভর্তি হওয়ারও প্রয়োজন হয়, আমরা তাদের সহায়তায় এগিয়ে আসবো।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি