করোনা সন্দেহে যুবককে বাড়িতে ঢুকতে দেয়নি গ্রামবাসী, চিকিৎসার অভাবে মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ১০:৫০আপডেট : ২৯ মার্চ ২০২০, ১১:৩০

করোনাভাইরাস নওগাঁর রাণীনগরে ঢাকা থেকে আসা আল আমিন (২২) নামের এক যুবককে করোনা আক্রান্ত সন্দেহে বাড়িতে ঢুকতে দেয়নি গ্রামবাসী। অসুস্থ আল আমিন তিনটি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) রাতে তার মৃত্যু হয়। আল আমিনের মৃতদেহ গ্রামে নিয়ে এলে কোনও লোকজন তার কাছে যাচ্ছে না। 

আল আমিন রাণীনগরের কালীগ্রাম ইউনিয়নের অলংকার দীঘি গ্রামের মকলেছুর রহমানের ছেলে।

মকলেছুর রহমান বলেন, ‘আল আমিন ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতো। শুক্রবার (২৭ মার্চ) রাতে জ্বর আর কাশি নিয়ে ঢাকা থেকে নওগাঁয় আসে। শনিবার সকালে সেখান থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসার সময় করোনা আক্রান্ত হয়েছে সন্দেহে মেম্বার ও গ্রামের লোকজন তাকে আসতে দেয়নি। বাধ্য হয়ে এলাকার ভেটি স্ট্যান্ড থেকে চিকিৎসার জন্য আদমদীঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা না করেই ফিরিয়ে দেন চিকিৎসকরা। এরপর আবারও ছেলেকে কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসি। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে পরে তার সহযোগিতায় চিকিৎসার জন্য প্রথমে রাণীনগর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে চিকিৎসকরা দেখেই হাতে কাগজ ধরিয়ে দিয়ে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। নওগাঁ হাসপাতালে পৌঁছার পর সেখানেও ভালোভাবে না দেখে রাজশাহী নিয়ে যেতে বলে হাতে একটি কাগজ ধরিয়ে দেয়। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পর আমার ছেলের জ্বর কোনোভাবেই কমছিল না। পরে সে মারা যায়।’ 

নওগাঁ সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, ‘যেহেতু নওগাঁ সদর আধুনিক হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার কোনও ব্যবস্থা নেই সেহেতু আমরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। বেশি দিন জ্বর থাকায় ব্রেনে ইনফেকশনের কারণে তার মৃত্যু হয়েছে।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ায় বিরোধী দলের পছন্দ হয়নি: প্রধানমন্ত্রী
বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ায় বিরোধী দলের পছন্দ হয়নি: প্রধানমন্ত্রী
জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন
জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন
দেশের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল
দেশের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না