শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৬, ১৭:০১আপডেট : ১৩ জুন ২০২৬, ১৭:০১

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে চট্টগ্রামে নিহত মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন বিকালে কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারতের পর প্রধানমন্ত্রী ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। দিনব্যাপী প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সব কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
মার্কিন-সৌদি হামলার পর রিয়াদ সফর স্থগিত করলেন ইরাকি প্রধানমন্ত্রী
৩৬ জুলাইয়ের বর্ষপূর্তিবিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান
সর্বশেষ খবর
হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে এককভাবে শীর্ষে বাংলাদেশের নীড় 
৬ বছরের শিশুকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন, তিন লাখ টাকা অর্থদণ্ড
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ দিলেন সূর্যবংশী
গুম প্রতিরোধ আইনের খসড়ায় মতামতের সময় ১ দিন, ‘প্রহসন’ বলছে টিআইবি
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু